সমতুল্য

সমতুল্য বিণ. (বাং. মতে) সমান সমান; সমকক্ষ। বি. সমতুল্যতা। স্ত্রী. সমতুল্যা।

সমদর্শন

সমদর্শন বি. সমানজ্ঞানে অর্থাত্ কোনো ভেদাভেদ না করে দর্শন বা বিচার, নিরপেক্ষ বিচার। ☐ বিণ. সমান আকৃতিবিশিষ্ট।

সমদর্শিনী

সমদর্শিনী স্ত্রী. সমদর্শী । সমদর্শী (-র্শিন্) বিণ. 1 সমদর্শনকারী; 2 রাগদ্বেষবর্জিত; 3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন।

সমদর্শিতা

সমদর্শিতা বি. সমদর্শী । সমদর্শী (-র্শিন্) বিণ. 1 সমদর্শনকারী; 2 রাগদ্বেষবর্জিত; 3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন।

সমদর্শী

সমদর্শী (-র্শিন্) বিণ. 1 সমদর্শনকারী; 2 রাগদ্বেষবর্জিত; 3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন। বি. সমদর্শিতা। স্ত্রী. সমদর্শিনী।

সমদুঃখ

সমদুঃখ বিণ. সমান দুঃখে দুঃখী। ☐ বি. সমান দুঃখ।

সমদুঃখিনী

সমদুঃখিনী স্ত্রী. সমদুঃখী । সমদুঃখী (-খিন্) বিণ. সমান দুঃখযুক্ত; সমব্যথী।

সমদুঃখী

সমদুঃখী (-খিন্) বিণ. সমান দুঃখযুক্ত; সমব্যথী। স্ত্রী. সমদুঃখিনী।

সমদূরবর্তিনী

সমদূরবর্তিনী স্ত্রী. সমদূরবর্তী । সমদূরবর্তী (-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্হান থেকে সমান দূরে অবস্হিত, equidistant.