সমস্ত

সমস্ত [ samasta ] বিণ. সকল, সমুদায়, সম্পূর্ণ (সমস্ত দিন)। ☐ বি. 1 সবটুকু, সবকিছু (ঘরের সমস্তটা ভিজেছে, সমস্ত শুনেছি); 2 (ব্যাক.) সমাসবদ্ধ। [সং. সম্ + √ অস্ + ত]।

সমষ্টি

সমষ্টি [ samaṣṭi ] বি. সাকল্য, সমগ্রতা; মোট; যোগফল। [সং. সম্ + √ অশ্ (=ব্যাপ্তি) + তি]।

সমলংকৃত

সমলংকৃত [ samala-ṅkṛta ] বিণ. সুসজ্জিত; যথাযথ বেশভূষা-পরিহিত। [সং. সম্ + অলংকৃত]।

সমল

সমল [ samala ] বিণ. ময়লাযুক্ত। [সং. সহ + মল]।

সমর্পিতা

সমর্পিতা স্ত্রী. সমর্পিত । সমর্পিত বিণ. সমর্পণ করা হয়েছে এমন।

সমর্পিত

সমর্পিত বিণ. সমর্পণ করা হয়েছে এমন। স্ত্রী. সমর্পিতা।

সমর্পা

সমর্পা ক্রি. (কাব্যে) সমর্পণ করা।

সমর্পণ

সমর্পণ [ samarpaṇa ] বি. 1 সকল স্বত্ব ত্যাগপূর্বক দান (কন্যাসমর্পণ); 2 উত্সর্গ; 3 প্রদান, অর্পণ (সর্বস্বসমর্পণ); 4 স্হাপন। [সং. সম্ + অর্পণ]। সমর্পণীয় বিণ. সমর্পণের যোগ্য। সমর্পা ক্রি. (কাব্যে) সমর্পণ করা। সমর্পিত বিণ. সমর্পণ করা হয়েছে এমন। স্ত্রী. সমর্পিতা।

সমর্থিতা

সমর্থিতা স্ত্রী. সমর্থিত । সমর্থিত বিণ. সমর্থন করা হয়েছে এমন, সমর্থনপ্রাপ্ত।