স সমাকলন সমাকলন [ samā-kalana ] বি. বিভিন্ন উপাদানের মিলন বা একীকরণ, integration (বি.প.)। [সং. সম্ + আ + √ কল্ + অন]।
স সমাকর্ষণ সমাকর্ষণ [ samā-karṣaṇa ] বি. সম্যক আকর্ষণ। [সং. সম্ + আকর্ষণ]। সমাকর্ষী (-র্ষিন্) বিণ. সমাকর্ষণকারী। ☐ বি. বহুদূরগামী গন্ধ।
স সমস্যা সমস্যা [ samasyā ] বি. 1 অতি জটিল প্রশ্ন বা বিষয় (সমস্যার সৃষ্টি বা মীমাংসা); 2 সংকট (সমস্যায় পড়েছে); 3 চারপাদ বা দ্বিপাদ শ্লোকের যে একপাদ অরচিত রেখে অন্য কাউকে পূরণ করতে দেওয়া হয়। [সং. সম্ + √ অস্ + য + আ]। সমস্যাপূরণ বি. সমস্যার সমাধান।
স সমস্যমান সমস্যমান [ samasya-māna ] বিণ. (ব্যাক.) সমাসবদ্ধ করা হচ্ছে এমন। [সং. সম্ + √ অস্ + মান (শানচ্)]।