সমাজতত্ত্ব

সমাজতত্ত্ব বি. মানবসমাজের ইতিহাস গঠনপ্রণালী উন্নতিবিধান প্রভৃতি সম্বন্ধীয় শাস্ত্র, sociology.

সমাজচ্যুত

সমাজচ্যুত বিণ. সামাজিক অধিকার থেকে বঞ্চিত, একঘরে, সমাজঠেলা।

সমাজ

সমাজ [ samāja ] বি. 1 পরস্পরের সহযোগিতায় অবস্হানকারী মানুষের সংঘ (সমাজে মিলেমিশে বাস করতে হয়); 2 একজাতীয় প্রাণীর দল বা যুথ (পশুসমাজ, পক্ষীসমাজ); 3 জাতি, সম্প্রদায় (ক্ষত্রিয়সমাজ, শিখসমাজ); 4 সংঘ, সভা; 5 কালক্রমাগত ব্যবস্হা (সমাজবিরুদ্ধ আচরণ); 6 (বাং.) বৈষ্ণবদের সমাধিস্হান। [সং. সম্ + √ অজ্ + অ]। সমাজচ্যুত বিণ. সামাজিক অধিকার থেকে বঞ্চিত, একঘরে, সমাজঠেলা। সমাজতত্ত্ব বি. মানবসমাজের ইতিহাস গঠনপ্রণালী উন্নতিবিধান প্রভৃতি সম্বন্ধীয় শাস্ত্র, sociology. সমাজতাত্ত্বিক বিণ. 1 সমাজবিজ্ঞানে পণ্ডিত; 2 সমাজতত্ত্বসম্বন্ধীয়, sociological. সমাজতন্ত্র বি. সমাজভূক্ত সফল ব্যক্তির হিতার্থে (ভূমি ও কলকারখানা প্রভৃতি) উত্পাদনের সহায়ক সমস্ত কিছুই রাষ্ট্রের হাতে ন্যস্ত হওয়া উচিত; এই মতবাদমূলক রাষ্ট্রশাসনব্যবস্হা, socialism. সমাজতন্ত্রী (-ন্ত্রিন্) বিণ....

সমাচ্ছন্নতা

সমাচ্ছন্নতা বি. সমাচ্ছন্ন । সমাচ্ছন্ন [ samācchanna ] বিণ. 1 সম্পূর্ণ আচ্ছন্ন বা আবৃত (তরুসমাচ্ছন্ন নদীতীরে); 2 অভিভূত (শোকসমাচ্ছন্ন জনক-জননী)। [সং. সম্ + আচ্ছন্ন]।

সমাচ্ছন্না

সমাচ্ছন্না স্ত্রী. সমাচ্ছন্ন । সমাচ্ছন্ন [ samācchanna ] বিণ. 1 সম্পূর্ণ আচ্ছন্ন বা আবৃত (তরুসমাচ্ছন্ন নদীতীরে); 2 অভিভূত (শোকসমাচ্ছন্ন জনক-জননী)। [সং. সম্ + আচ্ছন্ন]।

সমাচ্ছন্ন

সমাচ্ছন্ন [ samācchanna ] বিণ. 1 সম্পূর্ণ আচ্ছন্ন বা আবৃত (তরুসমাচ্ছন্ন নদীতীরে); 2 অভিভূত (শোকসমাচ্ছন্ন জনক-জননী)। [সং. সম্ + আচ্ছন্ন]। স্ত্রী. সমাচ্ছন্না। বি. সমাচ্ছন্নতা।

সমাচার

সমাচার [ samā-cāra ] বি. 1 উত্তম আচরণ, শিষ্টাচার; 2 সংবাদ, খবর, বার্তা। [সং. সম্ + আ + √ চর্ + অ]।

সমাঘ্রাত

সমাঘ্রাত [ samā-ghrāta ] বিণ. বিশেষভাবে ঘ্রাণ নেওয়া হয়েছে এমন (সমাঘ্রাত পুষ্প)। [সং. সম্ + আঘ্রাত]।

সমাগম

সমাগতি, সমাগম বি. 1 উপস্হিতি, আগমন (গ্রীষ্ম সমাগমে); 2 সম্মিলন (জনসমাগম)।

সমাগতি

সমাগতি, সমাগম বি. 1 উপস্হিতি, আগমন (গ্রীষ্ম সমাগমে); 2 সম্মিলন (জনসমাগম)।