সমাজবিজ্ঞানী

সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানী (-নিন্)-যথাক্রমে সমাজতত্ত্ব ও সমাজতাত্ত্বিক -এর অনুরূপ।

সমাজবিজ্ঞান

সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানী (-নিন্)-যথাক্রমে সমাজতত্ত্ব ও সমাজতাত্ত্বিক -এর অনুরূপ।

সমাজপতি

সমাজপতি বি. 1 গ্রাম বা সম্প্রদায়ের সামাজিক বিধিনিয়মের প্রধান সংরক্ষক, সমাজের নেতা; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ।

সমাজতন্ত্রী

সমাজতন্ত্রী (-ন্ত্রিন্) বিণ. 1 সমাজতন্ত্রের মতবাদ বিশ্বাস ও সমর্থন করে এমন, socialist; 2 সমাজতন্ত্রের নীতি অনুসারী, socialistic.

সমাজতন্ত্র

সমাজতন্ত্র বি. সমাজভূক্ত সফল ব্যক্তির হিতার্থে (ভূমি ও কলকারখানা প্রভৃতি) উত্পাদনের সহায়ক সমস্ত কিছুই রাষ্ট্রের হাতে ন্যস্ত হওয়া উচিত; এই মতবাদমূলক রাষ্ট্রশাসনব্যবস্হা, socialism.

সমাজতাত্ত্বিক

সমাজতাত্ত্বিক বিণ. 1 সমাজবিজ্ঞানে পণ্ডিত; 2 সমাজতত্ত্বসম্বন্ধীয়, sociological.