স সমুচ্চ সমুচ্চ [ samucca ] বিণ. 1 অত্যন্ত উঁচু; 2 তারস্বরে উচ্চারিত, অত্যন্ত চড়া (‘সমুচ্চ ধিক্কারে’: রবীন্দ্র)। [সং. সম্ + উচ্চ]।
স সমুচিত সমুচিত [ samucita ] বিণ. সম্পূর্ণ উচিত বা উপযুক্ত, ন্যায্য (সমুচিত শাস্তি, সমুচিত প্রতিশোধ)। [সং. সম্ + উচিত]।
স সমীহা সমীহা [ samīhā ] বি. 1 চেষ্টা; 2 সন্ধান; 3 ইচ্ছা। [সং. সম্ + √ ঈহ্ + অ + আ]। সমীহিত বিণ. চেষ্টিত; অভীষ্ট।
স সমীহ সমীহ [ samīha ] বি. সম্মানপূর্ণ ব্যবহার, খাতির, সশ্রদ্ধ সংকোচ প্রদর্শন (গুরুজনকে সমীহ করা)। [সং. ‘সমীহা’ র রূপান্তর]।
স সমীভূত সমীভূত বিণ. সমীভবন । সমীভবন [ samī-bhabana ] বি. সমান হওয়া, একরূপ হওয়া। [সং. সম্ + ঈ (চ্বি) + √ ভূ + অন]।
স সমীভবন সমীভবন [ samī-bhabana ] বি. সমান হওয়া, একরূপ হওয়া। [সং. সম্ + ঈ (চ্বি) + √ ভূ + অন]। বিণ. সমীভূত।