স সমুতকীর্ণ সমুত্কীর্ণ (সমুতকীর্ণ, সমুৎকীর্ণ) [ samut-kīrṇa ] বিণ. বিশেষভাবে বা সম্যক ক্ষোদিত (অশোকের বাণী স্তম্ভগাত্রে সমুত্কীর্ণ)। [সং. সম্ + উত্কীর্ণ]।
স সমুতকর্ষ সমুত্কর্ষ (সমুতকর্ষ, সমুৎকর্ষ) [ samut-karṣa ] বি. সম্যক উত্কর্ষ বা শ্রেষ্ঠতা (অর্থের চেয়ে দয়াগুণের সমুত্কর্ষ)। [সং. সম্ + উত্কর্ষ]। সমুত্কৃষ্ট (সমুতকৃষ্ট, সমুৎকৃষ্ট) বিণ. অতি উত্কৃষ্ট।
স সমুতকণ্ঠা সমুত্কণ্ঠা (সমুতকণ্ঠা, সমুৎকণ্ঠা) [ samut-kaṇṭhā ] বি. অতিশয় বা তীব্র উত্কণ্ঠা। [সং. সম্ + উত্কণ্ঠা]।
স সমুচ্ছ্রয় সমুচ্ছ্রায়, সমুচ্ছ্রয় [ samucchrāẏa, samucchraẏa ] বি. 1 অতিশয় স্ফীতি বা উচ্চতা; 2 অত্যুন্নতি। [সং. সম্ + উদ্ + √ শ্রি + অ]। সমুচ্ছ্রিত বিণ. অতিশয় স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত; 2 অত্যুন্নতি।
স সমুচ্ছ্রায় সমুচ্ছ্রায়, সমুচ্ছ্রয় [ samucchrāẏa, samucchraẏa ] বি. 1 অতিশয় স্ফীতি বা উচ্চতা; 2 অত্যুন্নতি। [সং. সম্ + উদ্ + √ শ্রি + অ]। সমুচ্ছ্রিত বিণ. অতিশয় স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত; 2 অত্যুন্নতি।