স সর্বতোমুখা সর্বতোমুখা, সর্বতোমুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা) স্ত্রী. সর্বতোমুখ । সর্বতোমুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। ☐ বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ।
স সর্বতোমুখ সর্বতোমুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। ☐ বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ। স্ত্রী. সর্বতোমুখা, সর্বতোমুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা)।
স সর্বতোভদ্র সর্বতোভদ্র বি. 1 সর্ববিষয়ে মঙ্গলজনক কর্ম; 2 শুভকর্মে অঙ্কিত চতুষ্কোণ মণ্ডল বা আলপনাবিশেষ; 3 চতুর্দিকে দ্বারযুক্ত গৃহবিশেষ; 4 প্রাচীন ভারতের যুদ্ধব্যুহবিশেষ; 5 নবদুর্গার ও শিবের মূর্তিযুক্ত নগর; 6 চিত্রকাব্যবিশেষ; 7 (জ্যোতিষ.) শুভাশুভ-জ্ঞানার্থ মণ্ডলবিশেষ।
স সর্বজনীনতা সর্বজনীনতা বি. সর্বজনীন । সর্বজনীন বিণ. 1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট; 2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)।
স সর্বজনীন সর্বজনীন বিণ. 1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট; 2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)। বি. সর্বজনীনতা।