স সর্বনাশা সর্বনাশা, সর্বনেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)। স্ত্রী. (বাং.) সর্বনাশী।
স সর্বনাম সর্বনাম (-মন্) বি. 1 (ব্যাক.) বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা যায়; 2 যে ‘নাম’ বা শব্দ সকলের সম্বন্ধে প্রযোজ্য।
স সর্বদর্শী সর্বদর্শী (-র্শিন) বিণ. সমস্তকিছু দেখতে পারেন বা দেখেন এমন। ☐ বি. ঈশ্বর।সর্বদা অব্য. ক্রি. বিণ. সকল সময়ে।
স সর্বতোমুখী সর্বতোমুখা, সর্বতোমুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা) স্ত্রী. সর্বতোমুখ । সর্বতোমুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। ☐ বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ।