স সানুনয় সানুনয় [ sānu-naẏa ] বিণ. অনুনয়যুক্ত, মিনতিপূর্ণ (সানুনয় অনুরোধ)। [সং. সহ + অনুনয়]। সানুনয়ে ক্রি-বিণ. অনুনয় করে, বিনয়সহকারে।
স সানু সানু [ sānu ] বি. পর্বতের উপরিস্হ সমতলস্হান, অধিত্যকা (সানুদেশ); চূড়া। [সং. √ সন্ + উ]। সানুমান বি. (-মত্) পর্বত। সানুদেশ বি. পর্বতের অধিত্যকা।