স সান্ত্বনা সান্ত্বন, সান্ত্বনা [ sāntbana, sāntbanā ] বি. আশ্বাস বা আশা দিয়ে শান্ত করা, প্রবোধধান; প্রবোধ। [সং. √ সান্ত্ব + অন + আ]।
স সান্ত্বন সান্ত্বন, সান্ত্বনা [ sāntbana, sāntbanā ] বি. আশ্বাস বা আশা দিয়ে শান্ত করা, প্রবোধধান; প্রবোধ। [সং. √ সান্ত্ব + অন + আ]।
স সান্তর সান্তর [ sāntara ] বিণ. 1 ফাঁক-ফাঁক; 2 দূরত্ববিশিষ্ট; 3 ছিদ্রযুক্ত, porous; 4 বিরল; 5 কিছুক্ষণ অন্তর-অন্তর ঘটে এমন (‘অর্গানের সান্তর গর্জন’: সু. দ.)। [সং. সহ + অন্তর]। বি. ̃ তা।
স সানুবন্ধ সানুবন্ধ [ sānu-bandha ] বিণ. 1 অনুবন্ধযুক্ত; 2 সনির্বন্ধ; 3 বিচ্ছেদরহিত। [সং. সহ + অনুবন্ধ]।
স সানুপুঙ্খ সানুপুঙ্খ [ sānu-puṅkha ] বিণ. বিশদ, অনুপুঙ্খসমেত (সানুপুঙ্খ বর্ণনা)। [সং. সহ্ + অনুপুঙ্খ]।