সায়স্তন

সায়স্তন [ sāẏastana ] বিণ. সন্ধ্যাকালীন। [সং. সায়ম্ + তন]।

সায়ক

সায়ক [ sāẏaka ] বি. 1 বাণ; 2 খড়্গ। [সং. √ সো + অক]।

সায়ংসন্ধ্যা

সায়ংসন্ধ্যা [ sāẏa-ṃsandhyā ] বি. সন্ধ্যাকালীন আহ্নিক। [সং. সায়ম্ + সন্ধ্যা]।

সায়ংকৃত্য

সায়ংকৃত্য [ sāẏa-ṅkṛtya ] বি. সন্ধ্যাকালে করণীয় কাজ বা উপাসনাদি নিত্যকর্ম। [সং. সায়স্ + কৃত্য (সুপ্সুপা)]।

সায়ংকাল

সায়ংকাল [ sāẏa-ṅkāla ] বি. সন্ধ্যাবেলা, দিনের অবসানকাল। [সং. সায়ম্ + কাল]।

সায়

সায়1 [ sāẏa1 ] বি. সম্মতি, সমর্থন (পরের কথায় সায় দেওয়া, এ ব্যাপারে আমার সায় নেই)। [দেশি]। সায়2 [ sāẏa2 ] বি. 1 নাশ; 2 অবসান; 3 সন্ধ্যাকাল। ☐ বিণ. (বাং.) অবসানপ্রাপ্ত, সমাপ্ত, সাঙ্গ (‘সে গান তোমার করো সায়’: রবীন্দ্র)। [সং. √ সো + অ]।

সাযুজ্য

সাযুজ্য [ sāyujya ] বি. 1 সহযোগ; 2 অভেদ, একত্ব; 3 (সং.) পঞ্চবিধ মুক্তির অন্যতম; 4 (সং.) পরমাত্মার সঙ্গে জীবাত্মার একত্ব বা অভেদ। [সং. সযুজ্ (সহ + √ যুজ্ + ক্বিপ্) + য]।

সাম্রাজ্যবাদ

সাম্রাজ্যবাদ বি. পররাজ্যের উপর কর্তৃত্ববিস্তাররূপ রাজনৈতিক কূটকৌশল, imperialism.

সাম্রাজ্য

সাম্রাজ্য [ sāmrājya ] বি. 1 সম্রাটের শাসনাধীন রাজ্য বা রাজ্যসমূহ; 2 কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত অধিরাজ্য; 3 বিস্তৃত রাজ্য। [সং. সম্রাজ্ + য]। সাম্রাজ্যবাদ বি. পররাজ্যের উপর কর্তৃত্ববিস্তাররূপ রাজনৈতিক কূটকৌশল, imperialism. সাম্রাজ্যবাদী (-দিন্) বিণ. সাম্রাজ্যবাদের সমর্থক, imperialist.