সারতরু

সারতরু বি. 1 জমির উর্বরতাবর্ধক গাছ; 2 কলাগাছ।

সারগ্রাহী

সারগ্রাহী (-হিন্) বিণ. গূঢ় তাত্পর্য উপলব্ধি করতে সমর্থ; উত্কৃষ্ট বা শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এমন।

সারগাদা

সারগাদা বি. সার তৈরি করার জন্য স্তূপাকার করে রাখা গোবর; যেখানে উক্ত স্তূপ রাখা হয়।

সারগর্ভ

সারগর্ভ বিণ. উত্কৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট (সারগর্ভ উপদেশ)।

সারকুঁড়

সারকুঁড় বি. সার তৈরি করার উদ্দেশ্যে গোময়াদি রাখার কুণ্ড।

সায়াহ্ন

সায়াহ্ন [ sāẏāhna ] বি. সন্ধ্যা, সাঁঝ। [সং. সায় (=অবসান) + অহন্ + অ]। সায়াহ্নকৃত্য বি. সায়ংকৃত্য।

সায়র

সায়র [ sāẏara ] বি. 1 (সচ. কাব্যে) সমুদ্র; 2 সরোবর (‘অমীয়া সায়রে’)। [সং. সাগর]।

সায়মাশ

সায়মাশ [ sāẏamāśa ] বি. সায়ংকালের অর্থাত্ সন্ধ্যার ভোজন, সান্ধ্যভোজ। [সং. সায়ম্ + আশ]।

সায়বানা

সায়বানা [ sāẏa-bānā ] বি. শামিয়ানা। [ফা. সাএবান্]।