সারস্বত

সারস্বত [ sārasbata ] বিণ. 1 সরস্বতীসম্বন্ধীয় বা বিদ্যাসম্বন্ধীয় (সারস্বত সাধনা); 2 বিদ্বান। ☐ বি. 1 দিল্লির উত্তর পশ্চিমস্হ প্রাচীন স্হানবিশেষ; 2 সারস্বতদেশীয় ব্রাহ্মণবিশেষ। [সং. সরস্বতী + অ]। সারস্বত সমাজ বি. বিদ্বন্মণ্ডলী, পণ্ডিতসমাজ; সাহিত্যিকবৃন্দ। সারস্বত সাধনা বি. বিদ্যাচর্চা, জ্ঞানচর্চা।

সারসন

সারসন [ sāra-sana ] বি. 1 পুরুষের কটিবন্ধ; 2 স্ত্রীলোকের কোমরের চন্দ্রহার বা অনুরূপ অলংকার। [সং. সার (=বল) √ সন্ (দানার্থক) + অ]।

সারসী

সারসী স্ত্রী. সারস । সারস [ sārasa ] বি. জলা জমিতে বিচরণকারী বকজাতীয় বড়ো পাখিবিশেষ। [সং. সরস্ + অ]।

সারস

সারস [ sārasa ] বি. জলা জমিতে বিচরণকারী বকজাতীয় বড়ো পাখিবিশেষ। [সং. সরস্ + অ]। স্ত্রী. সারসী।

সারল্য

সারল্য [ sāralya ] বি. সরলতা (শিশুর সারল্য)। [সং. সরল + য]।

সারমেয়ী

সারমেয়ী স্ত্রী. সারমেয় । সারমেয় [ sāramēẏa ] বি. কুকুর। [সং. সরমা + এয়]।

সারমেয়

সারমেয় [ sāramēẏa ] বি. কুকুর। [সং. সরমা + এয়]। স্ত্রী. সারমেয়ী।

সারবন্দি

সারবন্দি [ sāra-bandi ] বিণ. পাশাপাশি একসারিতে অবস্হিত, শ্রেণিবদ্ধ (সারবন্দি বাড়ি, সারবন্দি গাছ)। [সারিবন্দি দ্র]।

সারথি

সারথি [ sārathi ] বি. রথচালক। [সং. √ সৃ + ণিচ্ + অথি]। সারথ্য বি. সারথির বৃত্তি।