সারি

সারি1 [ sāri ] বি. মাঝিমাল্লাদের গানবিশেষ। [তু. সারি2]। সারি2 [ sāri ] বি. পঙ্ক্তি, শ্রেণি। [তু. সং. সারি; তু. মারা. শাঈর]। সারিবদ্ধ, সারিবন্দি বিণ. শ্রেণিবদ্ধ। সারি সারি ক্রি-বিণ. শ্রেণিবদ্ধভাবে, বহু সারিতে। সারি3, সারিকা [ sāri, sārikā ] যথাক্রমে শারি ও শারিকা -র বানানভেদ। সারিগান দ্র সারি1।

সারালো

সারালো [ sārālō ] বিণ. সারযুক্ত; গ্রহণযোগ্য (সারালো যুক্তি)। [সং. সার + বাং. আলো]।

সারাতসার

সারাত্-সার (সারাতসার, সারাৎসার) [ sārāt-sāra ] বি. সারের সার, শ্রেষ্ঠ অংশ (‘অন্ধকারের সারাত্সার অনন্ত মৃত্যুর মত মিশে থাকে’: জী. দা.; বক্তব্যের সারাত্সার)। [সং. সারাত্ (সার শব্দের 5মী বিভক্তি) + সার]।

সারাংশ

সারাংশ [ sārāṃśa ] বি. মূল অংশ বা শ্রেষ্ঠ অংশ। [সং. সার3 + অংশ]।

সারাই

সারাই [ sārāi ] বি. মেরামত (ছাতা সারাই করা); সংশোধন। [সারা3 দ্র]।

সারানো

সারানো ক্রি. মেরামত করানো (বাড়ি সারানো); 2 সংশোধন করানো; 3 সমাপ্ত করানো; 4 মুক্ত করা (রোগ সারানো); 5 নীরোগ করা (শরীর সারানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

সারা

সারা1 [ sārā ] বিণ. সমস্ত, সমগ্র (সারা দিন, সারা দুনিয়া)। [সং. সর্ব]। সারা2 [ sārā ] বিণ. ক্লান্ত, হয়রান, আকুল (‘নবশশী হেসে সারা’: দে. সে; ডেকে ডেকে সারা, কেঁদে সারা)। [< সং. √ সৃ + অ + বাং. আ]। সারা3 [ sārā ] ক্রি. 1 সাবধানে বা সঙ্গোপনে রাখা (সে টাকাগুলি সেরে রেখেছে); 2 সম্পাদন করা বা সমাপ্ত করা (দায় সারা); 3 সর্বনাশ করা, বিপদে বা দুর্দশায় ফেলা (জুয়ায় তাকে সেরেছে); 4 নষ্ট করা বা পণ্ড করা (দফা সেরেছে); 5 মেরামত করা (ভাঙা ঘড়ি সারা); 6 সংশোধন করা, শোধরানো (চরিত্র সারা, ভুল সারা, হাতের লেখা সারা); 7 আরোগ্যলাভ করা...

সারস্বত সমাজ

সারস্বত সমাজ বি. বিদ্বন্মণ্ডলী, পণ্ডিতসমাজ; সাহিত্যিকবৃন্দ।