সেনেট

সিনেট, সেনেট [ sinēṭa, sēnēṭa ] বি. ব্যবস্হাপক সভা, কার্যনির্বাহী পরিষদ। [ইং. senate]।

সিনেট

সিনীবালী

সিনীবালী [ sinī-bālī ] বি. চতুর্দশীযুক্ত অমাবস্যা। [সং. সিনী (চন্দ্রকলা) + বালা + ঈ]।

সিনা

সিনা [ sinā ] বি. 1 বক্ষঃস্হল; 2 বুকের প্রস্হ বা চওড়াই। [ফা.]।

সিন

সিন [ sina ] বি. 1 অভিনয়-মঞ্চে ব্যবহারের জন্য অঙ্কিত দৃশ্যপট (সিন টাঙানো); 2 নাটকের গর্ভাঙ্ক (নাটকের প্রথম সিন); 3 দৃশ্য। [ইং. scene]।

সিধে

সিধা1, (কথ্য) সিধে1 [ sidhā, (kathya) sidhē ] বিণ. 1 সোজা (সিধে লোক, সিধে হয়ে দাঁড়ানো); 2 সরল (সিধা বাঁশ, সিধে লাইন টানা); 3 একটানা (সিধা রাস্তা); 4 সহজ, হ্রস্বতম (সিধা পথ ছেড়ে ঘুরপথে যাওয়া); 5 শাসিত, সংশোধিত, দুরস্ত, দমিত (মেরে সিধে করা)। ☐ ক্রি-বিণ. 1 বরাবর, সোজাসুজি (সিধা চলা); 2 অবিলম্বে (বলামাত্র সিধে ছুটল)। [হি. সীধা]। সিধা2, (কথ্য) সিধে2 [ sidhā, (kathya) sidhē ] বি. রান্না-করা খাবারের পরিবর্তে চাল ডাল প্রভৃতি (সিদ্ধ করে খাওয়ার যোগ্য) খাদ্যবস্তু (সিধা সাজানো, সিধে দেওয়া)। [সং. সিদ্ধ]।

সিধা

সিদ্ধেশ্বরী

সিদ্ধেশ্বরী [ siddhēśbarī ] বি. দেবীবিশেষ। [সং. সিদ্ধা + ঈশ্বরী]।

সিদ্ধিযোগ

সিদ্ধিযোগ বি. (জ্যোতিষ.) তিথি ও বারের শুভপ্রদ মিলনবিশেষ।

সিদ্ধিদাতা

সিদ্ধিদাতা (-তৃ) বিণ. সফলতাদায়ক। ☐ বি. (অভীষ্ট পূরণ করেন বলে) গণেশ।