সিন্ধুঘোটক

সিন্ধুঘোটক — সিলজাতীয় বৃহদাকার জলচর মাংসাশী জন্তুবিশেষ, walrus.

সিন্ধু

সিন্ধু [ sindhu ] বি. 1 সমুদ্র, সাগর; 2 (সাদৃশ্যে) বিশাল প্রবাহ (কালসিন্ধু, কৃপাসিন্ধু); 3 উত্তর-পশ্চিম ভারতের নদীবিশেষ; 4 পাকিস্তানের প্রদেশবিশেষ; 5 (সংগীতের) রাগবিশেষ। [সং. √ স্যন্দ্ + উ (দ্ > ধ্)]। সিন্ধুঘোটক — সিলজাতীয় বৃহদাকার জলচর মাংসাশী জন্তুবিশেষ, walrus. সিন্ধুসভ্যতা বি. সিন্ধু নদীর উপত্যকার প্রাচীন সভ্যতা।

সিন্ধিয়া

সিন্ধিয়া [ sindhiẏā ] বি. গোয়ালিয়রের হিন্দু অধিপতির উপাধি।

সিন্ধি

সিন্ধি [ sindhi ] বিণ. সিন্ধুপ্রদেশজাত। ☐ বি. সিন্ধুপ্রদেশের অধিবাসী; সিন্ধুপ্রদেশের ভাষা। [বাং. সিন্ধু + ই]।

সিন্দূরে

সিন্দূরিয়া, সিন্দূরে, (কথ্য) সিঁদুরে বিণ. সিঁদুরের মতো লাল (সিঁদুরে মেঘ)।

সিন্দূরিয়া

সিন্দূরিয়া, সিন্দূরে, (কথ্য) সিঁদুরে বিণ. সিঁদুরের মতো লাল (সিঁদুরে মেঘ)।

সিন্দূর

সিন্দূর, (কথ্য) সিঁদুর [ sindūra, (kathya) sin̐dura ] বি. বিবাহিতা হিন্দু নারীর সিঁথিতে ব্যবহৃত রক্তবর্ণ চূর্ণবিশেষ (সীমন্তে সিন্দূর দেওয়া)। [সং. √ স্যন্দ্ + ঊর]। সিন্দূরিয়া, সিন্দূরে, (কথ্য) সিঁদুরে বিণ. সিঁদুরের মতো লাল (সিঁদুরে মেঘ)।

সিন্দুক

সিন্দুক [ sinduka ] বি. মজবুত ও বড়ো বাক্সবিশেষ। [ফা. আ. সিন্দুক]।

সিণ্ডিকেট

সিণ্ডিকেট [ siṇḍi-kēṭa ] বি. বিশ্ববিদ্যালয়ের (উচ্চতম) মন্ত্রণাসভা। [ইং. syndicate]।

সিনেমা

সিনেমা [ sinēmā ] বি. বায়োস্কোপ, চলচ্চিত্র। [ইং. cinema]।