সুড়ঙ্গ

সুড়ঙ্গ [ suḍ়ṅga ] বি. (সচ.) মাটির নীচে গর্ত বা পথ (সুড়ঙ্গ পথ)। [< সং. সুরঙ্গ]।

সুটকেস

সুটকেস বি. জামাকাপড় ও অন্যান্য দ্রব্যসামগ্রী রাখার উপযোগী ডালাযুক্ত এবং (সচ. হাতে ঝুলিয়ে) বহনের উপযোগী বাক্সবিশেষ। [ইং. suitcase]।

সুট করা

সুট করা ক্রি. বি. মানানো, শোভন হওয়া (জামাটা সুট করেছে)।

সুট

সুট [ suṭa ] বি. 1 প্রস্হ, কেতা (এক সুট গহনা বা জামা); 2 ইয়োরোপীয় পোশাক অর্থাত্ কোট প্যাণ্ট টাই ইত্যাদি। [ইং. suit]। সুট করা ক্রি. বি. মানানো, শোভন হওয়া (জামাটা সুট করেছে)। সুটকেস বি. জামাকাপড় ও অন্যান্য দ্রব্যসামগ্রী রাখার উপযোগী ডালাযুক্ত এবং (সচ. হাতে ঝুলিয়ে) বহনের উপযোগী বাক্সবিশেষ। [ইং. suitcase]।

সুজি

সুজি [ suji ] বি. রেঁধে খাওয়ার মোটা গোধূমচূর্ণবিশেষ। [দেশি]।

সুজনি

সুজনি [ sujani ] বি. কারুকার্যযুক্ত বিছানার মোটা চাদরবিশেষ। [ফা. সোজনী]।

সুচ

সুচ [ suca ] বি. সেলাই করার জন্য সরু ও তীক্ষ্ণ লোহার শলাকা, ছুঁচ। [সং. সূচী]।

সুখোদয়

সুখোদয় [ sukhōdaẏa ] বি. সুখের অনুভব বা আরম্ভ। [সং. সুখ + উদয়]।

সুখৈশ্বর্য

সুখৈশ্বর্য [ sukhaiśbarya ] বি. সুখ ও ধনসম্পত্তি। [সং. সুখ + ঐশ্বর্য]।

সুখিনী

সুখিনী স্ত্রী. সুখী । সুখী [ sukhī ] (-খিন্) বিণ. 1 সুখযুক্ত; 2 সন্তুষ্ট; 3 সুখভোগে অভ্যস্ত, বিলাসী। [সং. সুখ + ইন্]।