সুদ

সুদ [ suda ] বি. গৃহীত ঋণের পরিমাণের উপর যে-মূল্য নেওয়া হয়, বৃদ্ধি, কুসীদ (সুদে-আসলে)। [ফা. সুদ]। সুদখোর বিণ. বি. কুসীদজীবী, সুদগ্রহণপূর্বক ঋণদানকারী। সুদসুদ্ধ বিণ. সুদসমেত। সুদি1 বিণ. 1 সুদসংক্রান্ত; 2 সুদের (সুদি কারবার)।

সুতহিবুক

সুতহিবুক [ suta-hibuka ] বি. (জ্যোতিষ.) বিবাহানুষ্ঠানের পক্ষে প্রশস্ত যোগবিশেষ। [সং. সুত + হিবুক]।

সুতলি

সুতলি1 [ sutali ] দ্র সুতা1। সুতলি2 [ sutali ] বি. সরু দড়ি বা সুতো। [বাং. সুতা (সং. সূত্র) + লি]।

সুতি

সুতি বিণ. কার্পাস সুতোয় তৈরি (সুতিবস্ত্র)।

সুতরাং

সুতরাং [ sutarā ] (-রাম্) অব্য. 1 অতএব; 2 কাজেই; অগত্যা; 3 (সং.) অত্যন্ত; 4 অবশ্য। [সং. সু. + তরাম্]।

সুতল

সুতল [ sutala ] বি. ষষ্ঠ পাতাল। [সং. সু + তল]।

সুতা

সুতা1 [ sutā ] ক্রি. (প্রা. কা.) শয়ন করা। [সং. সুপ্ত-অতীত কালের রূপ; সুতিল, সুতলি ইত্যাদি]। সুতা2 [ sutā ] সূত্র, তন্তু; 2 কার্পাসসূত্র; 3 দৈর্ঘ্যের মাপবিশেষ, 1/8 ইঞ্চি। [সং. সূত্র]। সুতি বিণ. কার্পাস সুতোয় তৈরি (সুতিবস্ত্র)। সুতা স্ত্রী. সুত । সুত [ suta ] বি. ছেলে, পুত্র (সুতস্নেহ)। [সং. √ সু + ত]।

সুত

সুত [ suta ] বি. ছেলে, পুত্র (সুতস্নেহ)। [সং. √ সু + ত]। স্ত্রী. সুতা।

সুড়সুড়

সুড়সুড় [ suḍ়-suḍ় ] বি. মৃদু সিড়সিড় ভাব। সুড়সুড়ি বি. কাতুকুতু। [ধ্বন্যা.]।