স সুপ্রতীক সুপ্রতীক [ supratīka ] বিণ. 1 সুনির্মিত, সুরচিত; 2 শোভন অঙ্গ বিশিষ্ট। ☐ বি. কামদেব। [সং. সু + প্রতীক (অঙ্গ)]।
স সুপ্তা সুপ্তা স্ত্রী. সুপ্ত। সুপ্ত [ supta ] বিণ. 1 নিদ্রিত (সুপ্ত সিংহ); 2 (গৌণ অর্থে) অব্যক্ত, চাপা, প্রচ্ছন্ন (সুপ্ত প্রেম, সুপ্ত চিত্ত, গুপ্ত প্রতিভা)। [সং. √ স্বপ্ + ত]।
স সুপ্ত সুপ্ত [ supta ] বিণ. 1 নিদ্রিত (সুপ্ত সিংহ); 2 (গৌণ অর্থে) অব্যক্ত, চাপা, প্রচ্ছন্ন (সুপ্ত প্রেম, সুপ্ত চিত্ত, গুপ্ত প্রতিভা)। [সং. √ স্বপ্ + ত]। স্ত্রী. সুপ্তা। সুপ্তি বি. নিদ্রা। সুপ্তোত্থিত বিণ. নিদ্রা থেকে জাগরিত। স্ত্রী. সুপ্তোত্থিতা।
স সুপারিশ সুপারিশ, (বর্জি.) সুপারিস [ supāriśa, (barji.) supārisa ] বি. পরের জন্য অনুরোধ। [ফা. সুফারিশ]।
স সুপারিটেণ্ডেণ্ট সুপারিটেণ্ডেণ্ট [ supāriṭēṇḍēṇṭa ] বি. পরিচালক, অধ্যক্ষ; তত্ত্বাবধায়ক। [ইং. superintendent]।
স সুপুরি সুপারি, (কথ্য) সুপুরি [ supāri, (kathya) supuri ] বি. (প্রধানত পানের সঙ্গে চিবিয়ে খাওয়ার) মুখশুদ্ধিকর ফলবিশেষ বা তার গাছ, গুবাক (গুয়া), পূগফল। [দেশি]।
স সুপারি সুপারি, (কথ্য) সুপুরি [ supāri, (kathya) supuri ] বি. (প্রধানত পানের সঙ্গে চিবিয়ে খাওয়ার) মুখশুদ্ধিকর ফলবিশেষ বা তার গাছ, গুবাক (গুয়া), পূগফল। [দেশি]।