সুবর্ণময়

সুবর্ণময় বিণ. সোনা দিয়ে তৈরি; সোনায় ভরা।

সুবর্ণবণিক

সুবর্ণবণিক বি. স্বর্ণব্যবসায়ী; হিন্দু জাতিবিশেষ, সোনার বেনে।

সুবর্ণ

সুবর্ণ [ subarṇa ] বি. 1 হলদে রঙের ধাতুবিশেষ, সোনা; 2 স্বর্ণমুদ্রা, মোহর; 4 স্বর্ণের বা স্বর্ণমুদ্রার প্রাচীন পরিমাণবিশেষ (=মাষা); 4 ধন, সম্পত্তি; 5 সুন্দর রং; 6 সুন্দর অক্ষর। ☐ বিণ. 1 সুন্দর বর্ণবিশিষ্ট; 2 সুন্দর অক্ষরযুক্ত। [সং. সু + বর্ণ]। সুবর্ণকার বি. স্বর্ণকার, স্যাকরা। সুবর্ণজয়ন্তী দ্র জয়ন্তী। সুবর্ণবণিক বি. স্বর্ণব্যবসায়ী; হিন্দু জাতিবিশেষ, সোনার বেনে। সুবর্ণময় বিণ. সোনা দিয়ে তৈরি; সোনায় ভরা। সুবর্ণ সুযোগ বি. শ্রেষ্ঠ বা দুর্লভ সুযোগ। [ইং. golden opportunity র অনুবাদ]।

সুবস্ত

সুবস্ত [ subasta ] বিণ. সুপ্-বিভক্ত্যন্ত অর্থাত্ সংস্কৃত ব্যাকরণ-নির্দিষ্ট শব্দবিভক্তিযুক্ত। [সং. সুপ্ + অন্ত]।

সুবচনি

সুবচনি1 [ subacani1 ] বিণ. মিষ্টভাষিণী। [সং. সু + বচন + বাং. ই]। সুবচনি2 [ subacani2 ] বি. দেবীবিশেষ, শুভচণ্ডী। [সং. শুভসূচনী]।

সুবচন

সুবচন [ subacana ] বি. হিতকর বা সুশ্রাব্য কথা। [সং. সু + বচন]।

সুফি

সুফি [ suphi ] বি. অজ্ঞেয়-সন্ধানী (mystic) মুসলমান ধর্মসম্প্রদায়বিশেষ। [আ. সুফী]।

সুপ্রিমকোর্ট

সুপ্রিমকোর্ট [ suprima-kōrṭa ] বি. রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়। [ইং. supreme court]।