সুস্হ

সুস্হ [ susha ] বিণ. 1 স্বাস্হ্যযুক্ত, নীরোগ (সুস্হ দেহ); 2 সুস্হির (সুস্হ পরিবেশ); 3 স্বচ্ছন্দ (সুস্হ মন)। [সং. সু + √ স্হা + অ]। বি. ̃ তা।

সুসার

সুসার [ susāra ] বিণ. (বিরল) উত্তম সারপদার্থযুক্ত। ☐ বি. (বাং.) 1 প্রাচুর্য, পর্যাপ্তি; 2 সচ্ছলতা; 3 সুবিধা। [সং. সু + সার]।

সুষ্ঠু

সুষ্ঠু [ suṣṭhu ] বিণ. 1 অতি সুন্দর; 2 শ্রেষ্ঠ; 3 সত্য; 4 সুব্যবস্হাযুক্ত ও নিখুঁত (সুষ্ঠু ব্যবস্হা)। [সং. সু + √ স্হা + উ]।

সুষুম্নাকাণ্ড

সুষুম্নাকাণ্ড বি. মেরুদণ্ডের মধ্যস্হ শিরাগুচ্ছ বা নার্ভগুচ্ছ, spinal cord (বি.প.)।

সুষুম্না

সুষুম্না [ suṣumnā ] বি. ইড়া ও পিঙ্গলার মধ্যবর্তী নাড়িবিশেষ যা মেরুদণ্ডের সঙ্গে সংলগ্ন। [সং. সুষু + √ ম্না + অ + আ]। সুষুম্নাকাণ্ড বি. মেরুদণ্ডের মধ্যস্হ শিরাগুচ্ছ বা নার্ভগুচ্ছ, spinal cord (বি.প.)।

সুষুপ্ত

সুষুপ্ত [ suṣupta ] বিণ. গভীর নিদ্রায় মগ্ন। [সং. সু + সুপ্ত]। সুষুপ্তি বি. গভীর নিদ্রা।

সুষমা

সুষমা [ suṣamā ] বি. (স্ত্রী.) লাবণ্য, সৌন্দর্য (দেবীমূর্তির সুষমা, সুষমামণ্ডিত আকৃতি)। [সং. সু + সম + আ]।

সুষমতা

সুষমতা বি. সুষম । সুষম [ suṣama ] বিণ. 1 সংগতিপূর্ণ; 2 সমতাযুক্ত; 3 যথাযোগ্য উপাদানবিশিষ্ট, balanced (সুষম খাদ্য); 4 সুন্দর; শোভন। [সং. সু + সম]।

সুষম

সুষম [ suṣama ] বিণ. 1 সংগতিপূর্ণ; 2 সমতাযুক্ত; 3 যথাযোগ্য উপাদানবিশিষ্ট, balanced (সুষম খাদ্য); 4 সুন্দর; শোভন। [সং. সু + সম]। বি. সুষমতা।