সূচক

সূচক [ sūcaka ] বিণ. 1 সূচনাকারী; 2 বোধক, প্রকাশক, জ্ঞাপক (ঘৃণাসূচক, ভয়সূচক)। ☐ বি. 1 index (পরি.); 2 (বিরল) গুপ্তচর। [সং. √ সূচ্ + ণিচ্ + অক]। স্ত্রী. সূচিকা।

সূক্ষ্মতা

সূক্ষ্মতা বি. সূক্ষ্ম। সূক্ষ্ম [ sūkṣma ] বিণ. 1 মিহি, সরু, পাতলা (সূক্ষ্ম চূর্ণ, সূক্ষ্ম সূত্র, সূক্ষ্ম বস্ত্র); 2 ক্ষীণ (সূক্ষ্ম স্পন্দন); 3 তীক্ষ্ণ (সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্মাগ্র); 4 অতিশয় ক্ষুদ্র (সূক্ষ্ম যন্ত্রাংশ); 5 পুঙ্খানুপুঙ্খ (সূক্ষ্ম বিচার); 6 সংকীর্ণ (সূক্ষ্ম ছিদ্র); 7 অতীন্দ্রিয় (সূক্ষ্মদেহ)। [সং. √ সূচ্ + স্ম]।

সূক্ষ্মশরীর

সূক্ষ্মশরীর (দর্শ.) বি. 1 ইন্দ্রিয় প্রাণমনবুদ্ধিসমন্বিত আত্মার দেহ বা অস্তিত্ব; 2 (সাধারণ অর্থে) ম়ৃত্যুর পর আত্মার শরীরী অস্তিত্ব।

সূক্ষ্ম

সূক্ষ্ম [ sūkṣma ] বিণ. 1 মিহি, সরু, পাতলা (সূক্ষ্ম চূর্ণ, সূক্ষ্ম সূত্র, সূক্ষ্ম বস্ত্র); 2 ক্ষীণ (সূক্ষ্ম স্পন্দন); 3 তীক্ষ্ণ (সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্মাগ্র); 4 অতিশয় ক্ষুদ্র (সূক্ষ্ম যন্ত্রাংশ); 5 পুঙ্খানুপুঙ্খ (সূক্ষ্ম বিচার); 6 সংকীর্ণ (সূক্ষ্ম ছিদ্র); 7 অতীন্দ্রিয় (সূক্ষ্মদেহ)। [সং. √ সূচ্ + স্ম]। বি. সূক্ষ্মতা। সূক্ষ্মকোণ দ্র কোণ। সূক্ষ্মশরীর (দর্শ.) বি. 1 ইন্দ্রিয় প্রাণমনবুদ্ধিসমন্বিত আত্মার দেহ বা অস্তিত্ব; 2 (সাধারণ অর্থে) ম়ৃত্যুর পর আত্মার শরীরী অস্তিত্ব। সূক্ষ্মাতিসূক্ষ্ম বি. অত্যন্ত সূক্ষ্ম, যত্পরোনাস্তি সূক্ষ্ম।

সুক্ত

সুক্ত [ sukta ] বি. 1 ঋকের সমষ্টি বেদমন্ত্র; 2 বেদের যে-কোনো একটি সমগ্র কবিতা বা স্তোত্র; 3 সত্ বচন। [সং. সু + উক্ত]। সুক্তি বি. সদ্বাক্য, সুভাষিত।

সুহৃদ

সুহৃত্ (-হৃদ্) (সুহৃত, সুহৃৎ), সুহৃদ [ suhṛt (-hṛd), suhṛda ] বি. 1 বন্ধু, মিত্র, সখা; 2 হিতৈষী। [সং. সু + হৃদ্]। সুহৃদ্বর বি. শ্রেষ্ঠ সুহৃদ।

সুহৃত

সুহৃত্ (-হৃদ্) (সুহৃত, সুহৃৎ), সুহৃদ [ suhṛt (-hṛd), suhṛda ] বি. 1 বন্ধু, মিত্র, সখা; 2 হিতৈষী। [সং. সু + হৃদ্]। সুহৃদ্বর বি. শ্রেষ্ঠ সুহৃদ।