সেঁচা

সেচা, সেঁচা [ sēcā, sēn̐cā ] ক্রি. 1 সেচন করা; 2 জলাশয়াদি থেকে জল তুলে ফেলা (পুকুর সেচা); 3 আধারের তলদেশ থেকে অল্প পরিমাণে উঠানো (চৌবাচ্চার জল সেঁচে ফেলা)। ☐ বিণ. সেচন করা বা সেচে তোলা হয়েছে এমন (সেচা জল); জল তুলে ফেলা হয়েছে এমন (সেচা পুকুর)। [< সং. √ সিচ্]।

সেচক

সেচক বিণ. বি. সেচনকারী।

সেচন

সেচন [ sēcana ] বি. 1 জল ছিটানো, সিঞ্চন (‘সেচন কোরো গন্ধবারি’ : রবীন্দ্র); 2 ভেজানো। [সং. √ সিচ্ + অন]। সেচক বিণ. বি. সেচনকারী।

সেচ

সেচ [ sēca ] বি. 1 সেচন; 2 শস্যখেতে খাল-বিল-কুয়ো-নলকূপ ইত্যাদির জল সরবরাহ (সেচের ব্যবস্হা, সেচকর, সেচবিহীন জমি)। [সং. √ সিচ্]।

সেগুন

সেগুন [ sēguna ] বি. আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত মূল্যবান বৃক্ষবিশেষ বা তার কাঠ। [সং. শাক-তু. হি. সাগন]।

সেক্রেটারি

সেক্রেটারি [ sēkrē-ṭāri ] বি. 1 প্রতিষ্ঠানাদির প্রধান কার্যনির্বাহক, সম্পাদক, কর্মসচিব (স্কুলের বা ক্লাবের সেক্রেটারি); 2 ব্যক্তিগত কর্তব্যাদি পালনে সহকারী (গভর্নরের সেক্রেটারি)। [ইং. secretary]।

সেকেন্দরি গজ

সেকেন্দরি গজ [ sēkēndari gaja ] মুসলমান-নৃপতি সেকেন্দর শাহ কর্তৃক প্রবর্তিত দৈর্ঘ্যের মাপবিশেষ (1 সেকেন্দরি গজ = 38 ইঞ্চি)।

সেকেণ্ড

সেকেণ্ড [ sēkēṇḍa ] বি. কালপরিমাণবিশেষ (1 সেকেণ্ড = 1/6 মিনিট = 2 1/2 বিপল)। ☐ বিণ. দ্বিতীয় (সেকেণ্ড ক্লাস)। [ইং. second]।

সেঁকা

সেকা, সেঁকা [ sēkā, sēn̐kā ] ক্রি. ধীরে ধীরে গরম তাপ প্রয়োগ করা; তাপপ্রয়োগদ্বারা তৈরি করা (রুটি সেকা)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [সেক দ্র]।

সেক

সেক [ sēka ] বি. 1 সেচন, সিঞ্চন (সদবারিসেক); 2 (বাং.) ধীরে ধীরে তাপপ্রয়োগ (গরম জলের সেক)। [সং. √ সিচ্ + অ]।