সেতার

সেতার [ sētāra ] বি. তিনটি মূল তার ও কয়েকটি তরফের ছোটো তারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। [ফা. সিতার]। সেতারি বিণ. বি. সেতারবাদক।

সেতাব

সেতাব [ sētāba ] ক্রি-বিণ. শীঘ্র, জলদি। [ফা. শিতাব]।

সেতখানা

সেতখানা [ sēta-khānā ] বি. পায়খানা। [আ. সহত্খানহ্]।

সেট

সেট [ sēṭa ] বি. দফা, প্রস্হ, সুট (এক সেট বই বা গয়না)। [ইং. set]।

সেঞ্চুরি

সেঞ্চুরি [ sēñcuri ] বি. 1 শতাব্দ; 2 (ক্রিকেটে) একশত রান। [ইং. century]।

সেজানো

সেঝানো, সেজানো ক্রি. সিদ্ধ করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সেঝানো

সেঝানো, সেজানো ক্রি. সিদ্ধ করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সেজা

সেঝা, সেজা [ sējhā, sējā ] ক্রি. জলে সিদ্ধ হওয়া। ☐ বি. উক্ত অর্থে। [< সং. √ সিধ্]। সেঝানো, সেজানো ক্রি. সিদ্ধ করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সেঝা

সেঝা, সেজা [ sējhā, sējā ] ক্রি. জলে সিদ্ধ হওয়া। ☐ বি. উক্ত অর্থে। [< সং. √ সিধ্]। সেঝানো, সেজানো ক্রি. সিদ্ধ করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সেজ

সেজ1 [ sēja1 ] বি. শয্যা, বিছানা। [সং. শয্যা]। সেজ3, সেজো [ sēja, sējō ] বিণ. পরিবারের মধ্যে তৃতীয়জাত (সেজো ছেলে, সেজদিদি)। [ফা. সে + সং. জ (√ জন্ + অ)]।