সেলাম বাজানো

সেলাম বাজানো ক্রি. বি. (সচ. ব্যঙ্গে) নিয়মিতভাবে বশ্যতা জ্ঞাপন করা।

সেলাম করা

সেলাম করা ক্রি. বি. মুসলমানি প্রথায় নমস্কার করা; 2 (ব্যঙ্গে) হার স্বীকার বা নতি স্বীকার করা।

সেলাম

সেলাম [ sēlāma ] বি. 1 মুসলমানদের প্রথায় নমস্কার; 2 অভিবাদন (তাঁকে আমার সেলাম জানিয়ো)। [আ. সলাম্]। সেলাম করা ক্রি. বি. মুসলমানি প্রথায় নমস্কার করা; 2 (ব্যঙ্গে) হার স্বীকার বা নতি স্বীকার করা। সেলাম বাজানো ক্রি. বি. (সচ. ব্যঙ্গে) নিয়মিতভাবে বশ্যতা জ্ঞাপন করা। সেলাম আলায়কুম — নমস্কার, আপনার কুশল হোক। সেলামত বিণ. 1 মঙ্গলযুক্ত; কুশলযুক্ত; 2 সুস্হ; 3 নিরাপদ। সেলামতি বি. 1 মঙ্গল; কুশল; 2 সুস্হতা; 3 নিরাপত্তা। সেলামি বি. 1 মালিক মনিব উপরওয়ালা প্রভৃতিকে সম্মান প্রদর্শনার্থ দেয় অর্থাদি, নজরানা (জমিদারের সেলামি); 2 আইননির্দিষ্ট প্রাপ্যের অতিরিক্ত অর্থ (বাড়িওয়ালার সেলামি); 3 ঘুষ।

সেলাখানা

সেলাখানা [ sēlā-khānā ] বি. অস্ত্রাগার। [আ. সিল্হ্ + ফা. খান্হ্]।

সেলাই

সেলাই [ sēlāi ] বি. 1 সীবন, সুচ-সুতোর দ্বারা জোড়া দেওয়া; 2 সেলাইয়ের জোড় (সেলাই খোলা)। [তু. হি. সেলাই]।

সেলসিয়াস

সেলসিয়াস [ sēla-siẏāsa ] বি. তাপের পরিমাণসূচক একক। [সুইডিশ বিজ্ঞানী Celsius এর নাম থেকে]।

সেরেস্তা

সেরেস্তা [ sērēstā ] বি. কার্যালয়, দফতর, অফিস। [ফা. সিরিস্তা]। সেরেস্তাদার বি. সেরেস্তার প্রধান কেরানি।

সেরেফ

সেরেফ [ sērēpha ] বিণ. 1 কেবল, শুধু (সেরেফ চা, সেরেফ ফাঁকিবাজি); 2 একদম। [আ. সির্ফ্]।