সৈনাপত্য

সৈনাপত্য [ sainā-patya ] বি. সেনাপতির পদ বা কাজ। [সং. সেনাপতি + য]।

সৈকত

সৈকত [ saikata ] বি. সমুদ্র নদী প্রভৃতির বালুময় তীর, পুলিন। [সং. সিকতা + অ]। সৈকতিনী (বিরল) বি. নদী।

সেস্ত

সেস্ত [ sēsta ] বিণ. আয়ত্ত। [শায়েস্তা-র বিকৃত রূপ]।

সেশন

সেশন1 [ sēśana1 ] বি. ফৌজদারি মামলা বিচারের জন্য জজ ও জুরির অধিনে গঠিত আদালতবিশেষ। [ইং. sessions]। সেশন2 [ sēśana2 ] বি. 1 সংসদ আদালত প্রভৃতির সভা বা অধিবেশন; 2 স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রভৃতির শিক্ষাবর্ষ। [ইং. session]।

সেলুলয়েত

সেলুলয়েত [ sēlu-laẏēta ] বি. রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত শক্ত স্হিতিস্হাপক পদার্থবিশেষ। [ইং. celluloid]।

সেলুন

সেলুন [ sēluna ] বি. 1 যে-দোকানো চুলদাড়ি ছাঁটা হয়; 2 (সচ. উচ্চ পদস্হ ব্যক্তিদের ব্যবহারের জন্য নির্দিষ্ট) রেলের কামরাবিশেষ বা মোটরগাড়ি। [ইং. saloon]।

সেলামি

সেলামি বি. 1 মালিক মনিব উপরওয়ালা প্রভৃতিকে সম্মান প্রদর্শনার্থ দেয় অর্থাদি, নজরানা (জমিদারের সেলামি); 2 আইননির্দিষ্ট প্রাপ্যের অতিরিক্ত অর্থ (বাড়িওয়ালার সেলামি); 3 ঘুষ।

সেলামতি

সেলামতি বি. 1 মঙ্গল; কুশল; 2 সুস্হতা; 3 নিরাপত্তা।

সেলামত

সেলামত বিণ. 1 মঙ্গলযুক্ত; কুশলযুক্ত; 2 সুস্হ; 3 নিরাপদ।