স্নাতা

স্নাতা স্ত্রী. স্নাত। স্নাত [ snāta ] বিণ. স্হান করেছে এমন। [সং. √ স্না + ত]।

স্নাত

স্নাত [ snāta ] বিণ. স্হান করেছে এমন। [সং. √ স্না + ত]। স্ত্রী. স্নাতা। স্নাতক বি. 1 যে-শিষ্য গুরুগৃহে বিদ্যাশিক্ষান্তে ব্রহ্মচর্য সমাপ্তিসূচক স্নান করেছে; 2 বিশ্ববিদ্যালয়ের বি এ ডিগ্রিপ্রাপ্ত, graduate; 3 স্নানকারী বা স্নানার্থী লোক (‘সরোবরে স্নাতক দেখি না’: ব. চ.)। স্নাতকোত্তর বিণ. গ্রাজুয়েট হবার পরবর্তী, post-graduate. স্নাতানুলিপ্ত বিণ. স্নানাস্তে অঙ্গে চন্দনাদি মেখেছে এমন।

স্থৌল্য

স্থৌল্য [ shaulya ] বি. স্থূলতা। [সং. স্থূল + য]।

স্থৈর্য

স্থৈর্য [ shairya ] বি. 1 স্থিরতা (স্থৈর্যচ্যুতি); 2 দৃঢ়তা। [সং. স্থির + য]।

স্থেয়

স্থেয় [ shēẏa ] বিণ. 1 স্থাতব্য; 2 স্থাপনযোগ্য; 3 স্থির। ☐ বি. 1 মধ্যস্হ; 2 জুরি। [সং. √ স্থা + য]।

স্থূলোদর

স্থূলোদর বিণ. পেটমোটা, নাদাপেটা, ভুঁড়ো।

স্থূলদৃষ্টি

স্থূলদৃষ্টি বি. অসূক্ষ্ম দৃষ্টি, সাধারণ দৃষ্টি। ☐ বিণ. সূক্ষ্মভাবে দেখে না এমন।

স্থূলদর্শী

স্থূলদর্শী (-র্শিন্) বিণ. অগভীর দৃষ্টিবিশিষ্ট; মোটাবুদ্ধি।

স্থূলত্ব

স্থূলতা, স্থূলত্ব বি. স্থূল । স্থূল [ shūla ] বিণ. 1 মোটা (স্থূলকায়, স্থূলোদর); 2 চ্যাপটা (স্থূলনাসিকা); 3 পুরু (স্থূলচর্ম); 4 জড়তাযুক্ত, অতীক্ষ্ণ (স্থূলবুদ্ধি); 5 অসূক্ষ্ম (স্থূল গণনা, স্থূল কথা); 6 ইন্দ্রিয়গ্রাহ্য (স্থূল বস্তুজগত্)। [সং. √ স্থূল্ + অ]।