স্নাপন

স্নাপন [ snāpana ] বি. (পরকে) স্নান করানোর কাজ। [সং. √ স্না + ণিচ্ + অন]। স্নাপক বিণ. বি. স্নাপনকারী। বিণ. বি. (স্ত্রী.) স্নাপিকা। স্নাপিত বিণ. স্নান করানো হয়েছে এমন।

স্নায়ী

স্নায়ী (-য়িন্) বিণ. স্নানকারী (নিত্যস্নায়ী)।

স্নানাগার

স্নানাগার বি. স্নানের ঘর; bathroom; জনসাধারণের জন্য পরিবেষ্টিত স্নানের জায়গা, hamam.

স্নানযাত্রা

স্নানযাত্রা বি. জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানোত্সব।

স্নান

স্নান [ snāna ] বি. সর্বাঙ্গ প্রক্ষালন বা ধৌত করা, অবগাহন, নাওয়া। [সং. √ স্না + অন]। স্নানযাত্রা বি. জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানোত্সব। স্নানাগার বি. স্নানের ঘর; bathroom; জনসাধারণের জন্য পরিবেষ্টিত স্নানের জায়গা, hamam. স্নানীয়, স্নানোদক বি. স্নানের জল। স্নায়ী (-য়িন্) বিণ. স্নানকারী (নিত্যস্নায়ী)।

স্নাতক

স্নাতক বি. 1 যে-শিষ্য গুরুগৃহে বিদ্যাশিক্ষান্তে ব্রহ্মচর্য সমাপ্তিসূচক স্নান করেছে; 2 বিশ্ববিদ্যালয়ের বি এ ডিগ্রিপ্রাপ্ত, graduate; 3 স্নানকারী বা স্নানার্থী লোক (‘সরোবরে স্নাতক দেখি না’: ব. চ.)।