শ্রুতি

শ্রুতি [ śruti ] বি. 1 শ্রবণ; 2 শ্রবণেন্দ্রিয়, কান (শ্রুতিগোচর); 3 লোকপরম্পরায় প্রচলিত কাহিনি প্রবচন প্রভৃতি, কিংবদন্তি, প্রবাদ (জনশ্রুতি); 4 গুরুমুখ থেকে যা শ্রুত হয়, যেমন বেদ (শ্রুতিস্মৃতি); 5 (সংগীতে) সুর থেকে সুরান্তরে কণ্ঠ পরিবর্তনকালে যে সূক্ষ্ম সুরাংশ শ্রুত হয়। [সং. √ শ্রু + তি]। শ্রুতিকটু, শ্রুতিকঠোর বিণ. শুনতে কর্কশ। শ্রুতিগম্য, শ্রুতিগোচর বিণ. শোনা যায় বা শোনা যেতে পারে এমন (‘বাসুকির নাভিশ্বাস শ্রুতিগম্য হল অচিরাত্’: সু. দ.)। শ্রুতিধর, শ্রুতধর বি. শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে এমন ব্যক্তি। শ্রুতিনাটক বি. যে-নাটকের অভিনয় কেবল কানে শোনার জন্য রচিত। শ্রুতিপথ বি. 1 কানের ছিদ্র; 2 কর্ণরূপ পথ (‘শ্রুতিপথে শুনলু’)। শ্রুতিমধুর বিণ. শুনতে...

শ্রুতমাত্র

শ্রুতমাত্র ক্রি-বিণ. শোনামাত্র, শোনার সঙ্গে সঙ্গে।

শ্রুত

শ্রুত [ śruta ] বিণ. 1 শোনা হয়েছে এমন; 2 প্রসিদ্ধ, বিখ্যাত (শ্রুতকীর্তি)। ☐ বি. (গুরুপররম্পরায় লব্ধ) জ্ঞান, বেদ। [সং. √ শ্রু + ত]। শ্রুতকীর্তি বিণ. বিখ্যাত, যশস্বী। শ্রুতধর দ্র শ্রুতি। শ্রুতপূর্ব বিণ. পূর্বে শ্রুত। শ্রুতমাত্র ক্রি-বিণ. শোনামাত্র, শোনার সঙ্গে সঙ্গে। শ্রুতলিখন বি. শুনে শুনে লেখা।

শ্রীহীন

শ্রীহীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন।