শ্রুতিমধুরতা

শ্রুতিমধুরতা, শ্রুতিমাধুর্য বি. শ্রুতিমধুর বিণ. শুনতে মিষ্টি।

শ্রুতিমধুর

শ্রুতিমধুর বিণ. শুনতে মিষ্টি। বি. শ্রুতিমধুরতা, শ্রুতিমাধুর্য।

শ্রুতিপথ

শ্রুতিপথ বি. 1 কানের ছিদ্র; 2 কর্ণরূপ পথ (‘শ্রুতিপথে শুনলু’)।

শ্রুতিনাটক

শ্রুতিনাটক বি. যে-নাটকের অভিনয় কেবল কানে শোনার জন্য রচিত।

শ্রুতধর

শ্রুতিধর, শ্রুতধর বি. শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে এমন ব্যক্তি।

শ্রুতিধর

শ্রুতিধর, শ্রুতধর বি. শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে এমন ব্যক্তি।

শ্রুতিগোচর

শ্রুতিগম্য, শ্রুতিগোচর বিণ. শোনা যায় বা শোনা যেতে পারে এমন (‘বাসুকির নাভিশ্বাস শ্রুতিগম্য হল অচিরাত্’: সু. দ.)।

শ্রুতিগম্য

শ্রুতিগম্য, শ্রুতিগোচর বিণ. শোনা যায় বা শোনা যেতে পারে এমন (‘বাসুকির নাভিশ্বাস শ্রুতিগম্য হল অচিরাত্’: সু. দ.)।