ল লবেজান লবেজান [ labējāna ] বিণ. ১. অতি অস্হির বা উত্কণ্ঠিত (‘লবেজান বিবিজান’); ২. প্রাণ ওষ্ঠাগত হয়েছে এমন। [ফা. লব্-ই-জান্)।
ল লবডঙ্কা লবডঙ্কা [ laba-ḍaṅkā ] বি. ১. ফাঁকি; ২. কিছু-না (তুমি পাবে লবডঙ্কা); ৩. বুড়ো আঙ্গুল দেখানো। [দেশি]
ল লন্ডভন্ড লন্ডভন্ড [ lanḍa-bhanḍa ] বিণ. বিপর্যস্ত, ছারখার, তছনছ (ঘরের জিনিসপত্র) সব একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে। [দেশি]।
ল লপসি লপসি [ lapasi ] বি. ১. ডাল ময়দা প্রভৃতির নরম মণ্ডবিশেষ; ২. দুধ বা দই থেকে প্রস্তুত ঘোল। [সং. লপ্সিকা]।
ল লতি লতি [ lati ] বি. ১. কানের নিম্নভাগের নরম মাংস; ২. ছোটো বা সরু লতা (কচুর লতি)। [সং. লতা + বাং. ই (ক্ষুদ্রার্থে)]।