ল লটরপটর লটরপটর [ laṭara-paṭara ] বি. ১. নানান অপ্রয়োজনীয় জিনিসপত্র; ২. (সচ.) নারীসঙ্গ-ঘটিত নিন্দনীয় ব্যাপার। [দেশি]।
ল লটকা লটকা [ laṭakā ] ক্রি. টাঙানো, ঝুলানো (দেওয়ালে ক্যালেণ্ডার লটকাল)। [হি. √ লটকা]। লটকানো ক্রি. বি. টাঙানো, ঝুলানো। ☐ বিণ. উক্ত অর্থে।
ল লজ্জত লজ্জত [ lajjata ] বি. ১. প্রকাশ; ২. পরিচয় (‘রাজপুতানীর লজ্জত’: ব. চ.); ৩. যে-অঙ্গে ব্রীড়া বা লজ্জা ফুটে ওঠে অর্থাত্ মুখমণ্ডল (‘চরকায় উজ্জ্বল লক্ষীর লজ্জত’: স. দ.) [আ. লজ্জত্-তু. হি. লজ্জত]।