লশুন

লশুন [ laśuna ] রসুন-এর রূপভেদ।

লশকর

লশকর [ laśa-kara ] বি. ১. সৈন্য, ফৌজ, ২. নৌসৈন্য; ৩. জাহাজের খালাশি; ৪. লোকজন (লোকলশকর)। [ফা. লশ্কর্]।

ললাম

ললাম [ lalāma ] বি. ১. ভূষণ, অলংকার; ২. শ্রেষ্ঠ বস্তু; ৩. তিলক। [সং. √ লল্ + আম]।

ললন্তিকা

ললন্তিকা [ lalantikā ] বি. নাভি পর্যন্ত লম্বিত হার। [সং. ললত্ + ক + আ-ন্ আগম]।

ললত

ললত্ [ lalat ] বিণ. ১. (বিরল) কম্পমান; ২. দোলায়মান; ৩. লেহনকারী (তু. ললজ্জিহ্ব-কুকুর)। [সং. √ লড্ (লল্) + অত্]।

ললনা

ললনা [ lalanā ] বি. ১. সুন্দর নারী; ২. পত্নী। [সং. √ লল্ + অন + আ]।

লরি

লরি [ lari ] বি. বাষ্পচালিত মালবাহী যানবিশেষ। [ইং. lorry]।

লম্বোদর

লম্বোদর [ lambōdara ] বিণ. ভুঁড়িওয়ালা, ভুঁড়ো, স্হূলোদর। ☐ বি. (লম্বা বা ঝোলানো পেটযুক্ত বলে) গণেশ। [সং. লম্ব + উদর]।

লম্বিত

লম্বিত [ lambita ] বিণ. ১. ঝোলানো হয়েছে এমন বা ঝুলছে এমন; ২. দোলিত। [সং. √ লম্ব্ + ত]।

লম্বরদার

লম্বরদার [ lambara-dāra ] বি. যে মোড়লশ্রেণির ব্যক্তি বা মুখপাত্র সরকারের পক্ষে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে। [বাং. নম্বর (ইং number) + ফা. দার]।