ল লিখিয়ে লিখিয়ে [ likhiẏē ] বিণ. বি. ১. লেখে এমন; ২. লেখক, রচনাকারী; ৩. লিখনপটু (লিখিয়ে-পড়িয়ে)। [সং. √ লিখ্ + বাং. ইয়া > ইয়ে]।
ল লিখিত লিখিত [ likhita ] বিণ. ১. লেখা হয়েছে এমন (লিখিত প্রমাণ, অলিখিত আইন); ২. রচিত (সুলিখিত কাব্য); ৩. অঙ্কিত; ৪. মৌখিক-এর বিপরীত (লিখিত পরীক্ষা)। [সং. √ লিখ্ + ত]।
ল লাস্ট লাস্ট [ lāsṭa ] বিণ. ১. শেষ বা শেষের, শেষতম (লাস্ট খেলা); ২. একেবারে নীচের (লাস্ট বয়)। [ইং. last]।
ল লালিত্য লালিত্য [ lālitya ] বি. ১. ললিত ভাব, কমনীয়তা, কান্তি, সৌন্দর্য (মুখমণ্ডলের লালিত্য); ২. মধুরতা, মাধুর্য (কবিতার পদলালিত্য) । [সং. ললিত + য]
ল লালাটিক লালাটিক [ lālāṭika ] বিণ. ১. ললাট বা কপালসম্বন্ধীয়; ২. ভাগ্য সম্বন্ধীয়; ৩. ভাগ্যলব্ধ (লালাটিক প্রাপ্তিযোগ)। ☐ বি. ললাটভূষণ। [সং. ললাট + ইক]।
ল লালফিতে লালফিতে [ lāla-phitē ] বি. ১. (সচ. লাল রঙ্গের ফিতায় বাঁধা থাকে বলে) সরকারী অফিসের ফাইল বা নথিপত্র; ২. (আল.) সরকারি অফিসের দীর্ঘসূত্রতা। [ইং. red tape এর অনুকরণজাত]।