ল লালন লালন [ lālana ] বি. সযত্নে পালন (অতিলালনের ফলেই ছেলেটা নষ্ট হয়েছে)। [সং. √ লল্ + অন]। লালনপালন বি. প্রতিপালন।
ল লায়েক লায়েক [ lāẏēka ] বিণ. ১. সাবালক; ২. যোগ্য, সমর্থ, কাজ করার উপযুক্ত; ৩. (নিন্দায়) মাতব্বর (খুব লায়েক হয়ে গেছ দেখছি); ৪. ফসলের উপযুক্ত (লায়েক জমি)। [আ. লায়ক]।
ল লাম্পট্য লাম্পট্য [ lāmpaṭya ] বি. লম্পটের ভাব বা বৃত্তি, লম্পটতা, ব্যভিচার; যৌন অনাচার। [সং. লম্পট + য]।
ল লাবড়া লাবড়া [ lābaḍ়ā ] বি. বিবিধ সবজি-সহযোগে পাঁচমিশালি ব্যঞ্জন, ঘ্যাঁট। [সং. লাবু (অলাবু) + বাং. ড়া = লাবুড়া > লাবড়া]।