ল লিফ্ট লিফ্ট [ liphṭa ] বি. বহুতল বাড়িতে ওঠানামা করার জন্য ব্যবহৃত বিদ্যুতশক্তিচালিত ঘরের মতো ষন্ত্রবিশেষ। [ইং. lift]।
ল লিপ্যন্তর লিপ্যন্তর [ lipyantara ] বি. এক ভাষার লিপি বা লেখ্যরূপকে অনয ভাষার লিপিতে বা অন্য লিপিতে লিখন, transliteration । [সং. লিপি + অন্তর] লিপ্যন্তরিত বিণ. লিপ্যন্তর করা হয়েছে এমন।
ল লিন্টেল লিন্টেল [ linṭēla ] (গ্রা.) লিল-টেল বি. পাকা বাড়ির দরজা বা জানলার উপর স্হাপিত কাঠের তক্তা বা কংক্রিটের লম্বা ঢালাই-করা বিম। [ইং. lintel]।
ল লিজ্জে লিজ্জে [ lijjē ] ক্রি. (বর্ত. অপ্র.) ধরে বা ধরবে (‘কু়ড়োবা কুড়োবা কুড়োবা লিজ্জে’: শুভ.)। [প্রাকৃ. < সং. গৃহ্যতে]।
ল লিচু লিচু [ licu ] বি. অমসৃণ খোসাযুক্ত এবং ভিতরে সুমিষ্ট শাঁসযুক্ত ছোটো ফলবিশেষ। [চৈ. লি-চী > ইং. litchi]।