ল লেজুড় লেজুড় [ lējuḍ় ] বি. ১. লেজ; ২. যা পিছনে যুক্ত হয় (প্রতিটি প্রশ্নের সঙ্গে একটি করে লেজুড় আছে); ৩. (ব্যঙ্গে) উপাধি, খেতাব (তাঁর নামের সঙ্গে অনেকগুলো লেজুড় আছে)। [তু. হি. লেজুর]।
ল লেচি লেচি [ lēci ] বি. লুচি পুরি প্রভৃতি বেলবার জন্য তৈরী জল দিয়ে মাখা আটা বা ময়দার ডেলা। [হি. লচ্ছী]।
ল লেগব্রেক লেগব্রেক [ lēga-brēka ] বি. ক্রিকেট খেলায় ধীরগতির স্পিন বোলিং এর কৌশলবিশেষ। [ইং. leg-break]।
ল লেখ্য লেখ্য [ lēkhya ] বিণ. ১. লিখতে হবে বা লেখা উচিত এমন; ২. লেখার যোগ্য; ৩. শুধু লেখার জন্যই ব্যবহৃত হয় অর্থাত্ কথ্য নয় এমন (লেখ্য ভাষা)। ☐ বি. ১. লিখিত পত্র বা চিত্র (তু. আলেখ্য); ২. দলিল। [সং. √ লিখ্ + য]।
ল লেখক লেখক [ lēkhaka ] বি. ১. লিপিকার, যে লেখে বা নকল করে; ২. গ্রন্হাদির রচয়িতা। [সং. √ লিখ্ + অক]। স্ত্রী. লেখিকা।
ল লেখনীয় লেখনীয় [ lēkhanīẏa ] বিণ. ১. লিখতে হবে বা লেখা উচিত এমন, লিখিতব্য, লিখনযোগ্য; ২. লেখার বিষয়ীভূত। [সং. √ লিখ্ + অনীয়]।