লেফটেনান্ট

লেফটেনান্ট [ lēpha-ṭē-nānṭa ] বি. ১. স্হলবাহিনীর প্রধানের প্রথম সহকারী; ২. (আল.) সর্বময় কর্তার বা প্রধান পুরুষের সহকারী; ৩. ‘অবর’ বা ‘প্রতিনিধি’ অর্থসূচক উপসর্গ, উপ (লেফটেনান্ট-গভর্নর)। ইং. lieutenant.

লেপচা

লেপচা [ lēpacā ] বি. হিমালয়প্রদেশের পার্বত্য জাতিবিশেষ। [দেশি]।

লেড়ো

লেড়ো [ lēḍ়ō ] বি. খাস্তা বিস্কুটবিশেষ। [দেশি]।

লেনিনবাদ

লেনিনবাদ [ lēnina-bāda ] বি. মার্কসপন্হী রুশ বিপ্লবী ও রাজনীতিবিদ লেনিনের মতবাদ। [লেনিন + বাদ২]।

লেদ

লেদ [ lēda ] বি. কুঁদকলজাতীয় বা চেঁচে সমান করার যন্ত্রবিশেষ। [ইং. lathe]।

লেত্তি

লেত্তি [ lētti ] বি. যে-দড়ি দিয়ে লাটিম ঘুরানো হয়। [তু. হি. লত্তী]।

লেডিকেনি

লেডিকেনি [ lēḍi-kēni ] বি. ছোটো পানতুয়া, পানতুয়ার মতো মিঠাইবিশেষ। [ইং. lady Canning]।

লেডি

লেডি [ lēḍi ] বি. ১. নাইট (knight) উপাধিপ্রাপ্ত ব্যক্তির স্ত্রী; ২. লর্ড উপাধিপ্রাপ্ত ব্যক্তির স্ত্রী; ৩. সম্ভ্রান্ত মহিলা। [ইং. lady]।

লেঠেল

লেঠেল [ lēṭhēla ] বিণ. বি. লাঠিধারী; লাঠি নিয়ে যুদ্ধ বা মারামারি করে এমন লোক। [বাং. লাঠিয়াল]।

লেট

লেট [ lēṭa ] বি. দেরি, বিলম্ব (কাজে লেট, অফিসে পৌঁছতে লেট)। ☐ বিণ. বিলম্ব হয়েছে বা করেছে এমন। [ইং. late]।