ল লেখন লেখন [ lēkhana ] বি. ১. লেখা, অক্ষরবিন্যাস (দেওয়ালের লেখন); ২. অঙ্কন; ৩. পত্র, চিঠি। [সং. √ লিখ্ + অন]।
ল লুব্ধক লুব্ধক [ lubdhaka ] বি. ১. ব্যাধ; ২. লম্পট; ৩. নক্ষত্রমণ্ডলবিশেষ; ৪. উক্ত নক্ষত্রমণ্ডলের প্রধান নক্ষত্র। [সং. লুব্ধা + ক]
ল লুপ লুপ [ lupa ] বি. ১. দড়ি শিকল প্রভৃতির গোলাকার ফাঁস; ২. যে শাখা ঘুরে-ফিরে প্রধান অংশের সঙ্গে এসে মেশে (লুপলাইনের গাড়ি)। [ইং. loop]
ল লুঙি লুঙ্গি, লুঙি [ luṅgi, luṅi ] বি. পুরুষদের পরিধেয় কাছাকোঁচাহীন সেলাই করা বস্ত্রবিশেষ। [বর্মি. লুন্গ্গি-তু. ফা. লুঙ্গী]।