অ অজয় অজয়–বি. ১. জয়ের অভাব, পরাজয়; ২. পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নদী। বিণ. অজেয়, পরাজিত করা যায় না এমন। [সং. ন+জয়]।
অ অচ্ছুত্ অচ্ছুত্–বিণ. ছোঁওয়া যায় না বা ছোঁওয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; অশুচি। [(১) সং. অশুদ্ধ > অশুধ > অচ্ছুত > (অচ্ছুত্); (২) সং. অশুচ > (অচ্ছুত্); (৩) সং. ন+√ছুপ্ (=স্পর্শ করা) > ছুত্]।
অ অচ্ছিন্নত্বক অচ্ছিন্নত্বক–বি. খত্না হয়নি বা লিঙ্গমুণ্ডের ত্বক ছেদন-সংস্কার অর্থাত্ সুন্নত হয়নি এমন, মুসলমানি হয়নি এমন।
অ অচ্ছদ অচ্ছদ–বিণ. ১. ছদ বা আচ্ছাদন নেই এমন, অনাচ্ছাদিত, অনাবৃত, আঢাকা, খোলা (অচ্ছদ অঙ্গন); ২. পত্রহীন, (যে গাছে) পাতা নেই এমন। [সং. ন+ছদ (=আচ্ছাদন)]।