অ অচ্ছোদ অচ্ছোদ–বিণ. স্বচ্ছজলবিশিষ্ট, যার অর্থাত্ যে জলাশয় ইত্যাদির জল স্বচ্ছ, নির্মল এমন (‘অচ্ছোদসরসীনীরে রমণী যেদিন’: রবীন্দ্র)। বি. হিমালয় অঞ্চলের সরোবরবিশেষ। [সং. অচ্ছ+উদ]।
অ অচ্ছেদ্য অচ্ছেদ্য–বিণ. ১. ছেদন করা বা কাটা যায় না এমন; ২. পৃথক করা যায় না এমন (অচ্ছেদ্য বন্ধন, অচ্ছেদ্য অংশ)। [সং. ন+চ্ছেদ্য]।
অ অজ্ঞানবাদ অজ্ঞানবাদ–(পরি.) দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছুর অস্তিত্ব থাকলেও তা জানা মানুষের অসাধ্য, agnosticism.