লোকেশ

লোকেশ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 নৃপতি, রাজা। [সং. লোক + ঈশ।]

লোকিত

লোকিত বিণ. দৃষ্ট, দেখা বা লক্ষ করা হয়েছে এমন (অবলোকিত)। [ সং. লোক্ + ত।]

লোকালয়

লোকালয় বি. নগর গ্রাম প্রভৃতি যেখানে মানুষজন বাস করে জনপদ। [সং. লোক + আলয়।]

লোকাল বোর্ড

লোকাল বোর্ড — কয়েকটি সন্নিহিত গ্রামের উন্নতিকল্পে গ্রামের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংঘ।

লোকাল

লোকাল বিণ. আঞ্চলিক। ইং. local।

লোকারণ্য

লোকারণ্য বি. বহু অসংখ্য লোকের সমাবেশ (লোকে লোকারণ্য)। [সং. লোক + অরণ্য।]

লোকায়তিক

লোকায়তিক বিণ. চার্বাকের মতাবলম্বী বা নাস্তিক। ☐ বি. চার্বাক।

লোকায়ত

লোকায়ত বিণ. 1 চার্বাকের মতাবলম্বী, নাস্তিক 2 ধর্মনিরপেক্ষ 3 লৌকিক। ☐ বি. চার্বাকের মত, নাস্তিক্যবাদ। [সং. লোক + আয়ত।]

লোকাভাব

লোকাভাব বি. 1 লোকজনের ঘাটতি 2 সাহায্য করার মতো লোকের অভাব। [সং. লোক + অভাব। ]

লোকাপবাদ

লোকাপবাদ বি. জনসাধারণ কর্তৃক নিন্দা, অপবাদ। [ সং. লোক + অপবাদ। ]