লোডশেডিং

লোডশেডিং বি. বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য বিদ্যুত্শক্তির সাময়িক ক্রিয়ালোপ গতিশীল বিদ্যুত্প্রবাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকা। ইং. load-shedding।

লোড়া

লোটা2, লোটানো, লোড়া — যথাক্রমে লুটা, লুটানো ও নোড়া-র রূপভেদ।

লোটাকম্বল

লোটাকম্বল বি. 1 ঘটি ও গায়ের কম্বল 2 (আল.) সামান্য সম্বল, খাওয়া ও শোয়া সামান্য সরঞ্জাম।

লোটা

লোটা1 বি. ঘটি। হি. লোটা। লোটাকম্বল বি. 1 ঘটি ও গায়ের কম্বল 2 (আল.) সামান্য সম্বল, খাওয়া ও শোয়া সামান্য সরঞ্জাম। লোটা2, লোটানো, লোড়া — যথাক্রমে লুটা, লুটানো ও নোড়া-র রূপভেদ।

লোটন

লোটন বি. 1 ভূমিতে গড়াগড়ি দেওয়া 2 ঝুঁটিওয়ালা পায়রাবিশেষ, নোটোন 3 ঢিলা করে বাঁধা খোঁপা। [ সং. লুঠ্ + বাং. অন। ]

লোচ্চা

লোচ্চা বিণ. লম্পট, দুশ্চরিত্র (লোচ্চা ছেলে)। [ফা. লুচ্চা।]

লোচন

লোচন বি. চক্ষু, নয়ন, নেত্র। [সং. লোচ্ + অন। ]

লোকোত্তর

লোকোত্তর বিণ. 1 অলৌকিক 2 অসাধারণ (লোকোত্তর পুরুষ, লোকোত্তর প্রতিভা)। [সং. লোক + উত্তর। ]

লোকোক্তি

লোকোক্তি বি. লোককথা, জনসাধারণের মধ্যে প্রচলিত কাহিনি লোকশ্রুতি, জনশ্রুতি। [সং. লোক + উক্তি।]