লোবান

লোবান বি. ধুনোর মতো গন্ধযুক্ত বৃক্ষনির্যাসবিশেষ। [আ. লুবান।]

লোপাপত্তি

লোপাপত্তি বি. লোপাট হওয়া বা করা বিলুপ্তি। [তু. লোপাট। ]

লোপাট

লোপাট বিণ. 1 সম্পূর্ণ লুণ্ঠিত বা আত্মসাত্ করা হয়েছে এমন (জিনিসপত্র লোপাট) 2 নিশ্চিহ্ন, লুপ্ত (প্রমাণ লোপাট)। [সং. লুপ্ত > লুপত > লোপাট। ]

লোপ্ত্র

লোপ্ত্র বি. লুটের মাল, চুরির ধন। [ সং. লুপ্ + ষ্ট্রন্। ]

লোপ

লোপ বি. 1 বিনাশ, ধ্বংস (বংশলোপ) 2 অবসান (চৈতন্যলোপ)। [সং. লুপ্ + অ। ] লোপপ্রাপ্ত বিণ. লোপ পেয়েছে বা ধ্বংস হয়েছে এমন।

লোনা

লোনা বিণ. লবণাক্ত (লোনা জল)। ☐ বি. 1 লবণের অংশ বা লবণজাতীয় উপাদান (লোনা ধরা, দেওয়ালে লোনা লাগা) 2 মাটিতে বা জলে লবণের আধিক্য (লোনায় স্বাস্হ্যহানি হওয়া)। [বাং. লুন + আ।]

লোধ্ররেণু

লোধ্ররেণু বি. লোধ্রগাছের ছালের গুঁড়ো, যা প্রাচীনকালে প্রসাধনীরূপে ব্যবহৃত হত।

লোধ্র

লোধ, লোধ্র বি. সাদা ফুলবিশিষ্ট ছোটো গাছবিশেষ (লোধ্রফুলের শুভ্র রেণু রবীন্দ্র)। [ সং. রুধ্ + অ, র।]

লোধ

লোধ, লোধ্র বি. সাদা ফুলবিশিষ্ট ছোটো গাছবিশেষ (লোধ্রফুলের শুভ্র রেণু রবীন্দ্র)। [ সং. রুধ্ + অ, র।]