লোকান্তরিতা

লোকান্তরিতা স্ত্রী. লোকান্তরিত বিণ. অন্য জগতে বা পরলোকে গমন করেছে এমন, মৃত।

লোকান্তরিত

লোকান্তরিত বিণ. অন্য জগতে বা পরলোকে গমন করেছে এমন, মৃত। স্ত্রী. লোকান্তরিতা।

লোকান্তর

লোকান্তর বি. 1 ভিন্ন জগত্ 2 পরলোক (লোকান্তরগমন)। [সং. লোক + অন্তর।]

লোকাধিক্য

লোকাধিক্য বি. লোকজনের আতিশয্য বা ভিড়। [সং. লোক + আধিক্য।]

লোকাতীত

লোকাতীত বিণ. অলৌকিক, অসাধারণ, মনুষ্যলোকে বা মনুষ্যজগতে যা ঘটে না (লোকাতীত মহিমা)। [সং. লোক + অতীত। ]

লোকাচার

লোকাচার বি. মনুষ্যসমাজের রীতিনীতি, সামাজিক প্রথা। [সং. লোক + আচার।]

লোকাকীর্ণ

লোকাকীর্ণ বিণ. জনাকীর্ণ, বহু লোকের ভিড়ে পূর্ণ (লোকাকীর্ণ সভাগৃহ)। [সং. লোক + আকীর্ণ।]

লোকসানি

লোকসানি বিণ. যাতে লোকসান স্বীকার করতে হয় এমন (লোকসানি কারবার)।

লোকসান

লোকসান বি. 1 ক্ষতি 2 যে দরে কেনা হয়েছে তার চেয়ে কম মূল্য গ্রহণ (লোকসান দিয়ে বিক্রি করা)। আ. নুক্সান। লোকসানি বিণ. যাতে লোকসান স্বীকার করতে হয় এমন (লোকসানি কারবার)।

লোকহিতৈষী

লোকহিতৈষী (-ষিন্) বিণ. মনুষ্যজাতির কল্যাণকামী।