রহিত

রহিত [ rahita ] বিণ. ১. বর্জিত, পরিত্যক্ত, বিহীন (বিবেকরহিত, জনমানবরহিত); ২. বাতিল, রদ, প্রত্যাহৃত (আইন রহিত করা); ৩. নিবৃত্ত, বন্ধ (যাওয়া-আসা রহিত করা); ৪. প্রতিহত (আক্রমণ রহিত করা)। [সং. √ রহ্ + ত]।

রহা

রহা [ rahā ] ক্রি. রওয়া-র সাধু রূপ।

রহসি

রহসি [ rahasi ] ক্রি-বিণ. (ব্রজ.) নির্জনে, নিভৃতে। [সং. রহস্ + ৭মী ১বচন]।

রহস

রহস [ rahasa ] বি. (প্রা. কা.) সংস্রব, সহবাস (‘রুষের রহসে লুপ্ত লেনিনের মামি’: সু. দ.)। [সং. রহস্]।

রহমত

রহমত [ raha-mata ] বি. করুণা, দয়া, কৃপা। [আ. রহ্মত্]।

রসুল

রসুল [ rasula ] বি. ঈশ্বরের দূত, পয়গম্বর, ঈশ্বরপ্রেরিত মহাপুরুষ। [আ. রসুল্]।

রসুয়ে

রসুইয়ে, রসুয়ে বিণ. রন্ধনকারী (রসুইয়ে বামুন)।

রসুইয়ে

রসুইয়ে, রসুয়ে বিণ. রন্ধনকারী (রসুইয়ে বামুন)।

রসুই

রসুই [ rasui ] বি. রন্ধন, রান্না। [তু. হি. রসোই < সং. রসবতী (=রন্ধনশীল)]। রসুইঘর বি. পাকশালা, রান্নাঘর। রসুইয়ে, রসুয়ে বিণ. রন্ধনকারী (রসুইয়ে বামুন)।