র রসাল রসাল [ rasāla ] বিণ. ১. সরস (রসাল বর্ণনা); ২. ভিতরে রস আছে এমন, রসপূর্ণ (রসাল ফল)। ☐ বি. আমগাছ (‘ব্রততী যেমনি বিশাল রসালমূলে’: মধু.) [সং. রস + আ √ লা + অ]।
র রসান রসান [ rasāna ] বি. ১. রসসিক্ত করা; ২. স্বর্ণাদি ধাতু উজ্বল করার উপকরণ অথবা পালিশ-পাথর; ২. (আল.) তীব্র রসাত্মক বাক্য, ফোড়ন (রসান দিয়ে বলা)। [< সং. রসায়ন]।
র রসাতল রসাতল [ rasā-tala ] বি. ১. পুরাণে বর্ণিত সপ্তপাতালের নিম্নতমটি; ২. ভূতল; ৩. (বাং.) অধঃপাত, ধ্বংস (রসাতলে যাওয়া)। [সং. রসা১ + তল]।
র রসদ রসদ [ rasada ] বি. ১. (প্রধানত সৈন্যদলকে প্রদত্ত বা তাদের জন্য সঞ্চিত) খাদ্যদ্রব্য ration ২. খোরাক ৩. (আল.) উপকরণ (আনন্দের রসদ, রসদের ঘাটতি নেই); ৪. প্রয়োজনীয় অর্থ (বড়োমানুষি করার রসদ কোথায়?)। [ফা. রসদ্]।
র রশ্মি রশ্মি [ raśmi ] বি. ১. কিরণ, প্রভা, দ্যুতি; ২. অশ্বের বন্ধনরজ্জু; ৩. লাগাম; ৪. চোখের পাতার লোম, পক্ষ্ম। [সং. √ অশ্ + মি, অশ্ = রশ্]।