র রাগারাগি রাগারাগি [ rāgā-rāgi ] বি. ১. পরস্পরের প্রতি ক্রোধপ্রকাশ (এই সামান্য ব্যাপার নিয়ে এত রাগারাগি); ২. ঝগড়াঝাঁটি। [বাং. √ রাগ + আ + রাগ + ই]।
র রাগান্বিত রাগান্বিত [ rāgānbita ] বিণ. ১. অনুরাগযুক্ত; ২. (বাং.) ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। [সং. রাগ + অন্বিত]।
র রাঁড় রাঁড় [ rān̐ḍ ] বি. ১. বিধবা নারী; ২. বেশ্যা; ৩. রক্ষিতা, উপপত্নী। [সং. রণ্ডা]। রাঁড়ের বাড়ি বি. বেশ্যালয়।