রাজপ্রমুখ

রাজপ্রমুখ [ rāja-pramukha ] বি. স্বাধীনতালাভের পর ভারতের করদ রাজ্যসমূহের প্রধানরূপে নিযুক্ত সামন্ত নৃপতির আখ্যা। [সং. রাজ৪ + প্রমুখ]।

রাজপুত

রাজপুত [ rāja-puta ] বি. রাজপুতানার অধিবাসী। [সং. রাজপুত্র]। স্ত্রী. রাজপুতানি।

রাজপথ

রাজপথ [ rāja-patha ] বি. ১. নগরের প্রধান রাস্তা; ২. সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা; ৩. বড়ো সদর রাস্তা। [সং. রাজ৪ + পথ]।

রাজন

রাজন [ rājana ] বি. (সম্বোধনে) ১. হে রাজ, ২. (বাং.) নৃপতি, রাজা (‘রাজ্যরক্ষা হেতু ধাতা সৃজিল রাজনে’: কাশী.)। [সং. রাজন্]।

রাজত্ব

রাজত্ব [ rājatba ] বি. ১. রাজ্য; ২. রাজার অধিকার বা আমল (রাজত্বকাল, ইংরেজরাজত্ব)। [সং. রাজন্ + ত্ব]।

রাজগি

রাজগি [ rājagi ] বি. রাজার পদ বা অধিকার। [হি. রাজগী]।

রাজকীয়

রাজকীয় [ rājakīẏa ] বিণ. ১. রাজা-সম্বন্ধীয়; ২. রাজার যোগ্য (রাজকীয় সংবর্ধনা); ৩. সরকারি (রাজকীয় বিদ্যালয়)। [সং. রাজন্ + ক + ঈয়]।

রাজক

রাজক [ rājaka ] বি. সরকার, গভর্নমেন্ট। [সং. রাজন্ + ক]।

রাগী

রাগী [ rāgī ] (-গিন্) বিণ. ১. অনুরাগযুক্ত; ২. আসক্তিপূর্ণ ৩. (বাং.) ক্রোধী, কোপনস্বভাব; ৪. ক্রুদ্ধ, রুষ্ট। [সং. রাগ + ইন্]।